বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেছেন এমপি তৌফিক

বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেছেন এমপি তৌফিক

নিউজ ডেস্ক | ৭:৪০ অপরাহ্ন, ১৩ আগস্ট, ২০১৮

1534167611.jpg

অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের পৃথক দু’টি চার তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

সোমবার (১৩ আগস্ট) বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়ের এই দু’টি একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এতে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য ফজলুল হক হায়দারী বাচ্চু, সরকারি রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সৈয়দা নাসিমা আক্তার রিতা, বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ বক্তৃতা করেন।

প্রধান অতিথির বক্তৃতায় রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বিদ্যালয়টিকে কলেজে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দেন।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM