ক্যান্সার বিষয়ে গবেষণা প্রকাশ করলেন অষ্টগ্রামের হাসনাত লালন
শিক্ষা প্রতিবেদক | ১০:২১ অপরাহ্ন, ১২ জুন, ২০১৮

মোহাম্মদ আবুল হাসনাত লালন
ক্যান্সার বিষয়ে গবেষণা প্রকাশ করেছেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আলীনগর গ্রামের কৃতিসন্তান মোহাম্মদ আবুল হাসনাত লালন।
আবুল হাসনাত লালন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর বায়োকেমিষ্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক।
মঙ্গলবার (১২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক ‘বায়োরিসার্চ কমিউনিকেশনস’ জার্নালে "মোহাম্মদ আবুল হাসনাত, তার সহকর্মী এইচ এম সাইফুদ্দীন ও তাদের গবেষক দল যৌথভাবে এ জার্নাল প্রকাশ করে।
আবুল হাসনাত লালন ভাটির রানিকে জানান তাদের গবেষণায় সিলেট অঞ্চলের ক্যান্সারের সার্বিক বিষয় ওঠে এসেছে। বিগত দেড় বছর ধরে গবেষণা চালিয়েছে তাদের দল।
তিনি আরো জানান, খুব শীগ্রই ক্যান্সারের উপর আরো দুইটি গবেষণা প্রকাশ করবেন তাঁরা।


1 Comments