বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা ডুসাক এর নতুন কমিটি গঠিত

ডুসাক এর নতুন কমিটি গঠিত

নিউজ ডেস্ক | ৫:১৮ অপরাহ্ন, ২১ মে, ২০১৮

1526901517.jpg

কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কুলিয়ারচর উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কুলিয়ারচর (ডুসাক)” এর নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

কমিটিতে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খালিফাতুল্লাহ সভাপতি এবং দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দ আবু হুরাইরা আদর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২১ মে) এই কমিটির অনুমোদন দেন “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কুলিয়ারচর (ডুসাক)” এর প্রতিষ্ঠাতা সভাপতি এম. মুখলেছুর রহমান এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. খোকন মিয়া।

শিক্ষা, সহযোগিতা ও উন্নতি এই শ্লোগানে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কুলিয়ারচর (ডুসাক) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুলিয়ারচর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টিসহ নানা কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM