বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে মুকুল স্মরণে দোয়া ও স্মরণ সভা

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে মুকুল স্মরণে দোয়া ও স্মরণ সভা

নিউজ ডেস্ক | ৭:৫২ অপরাহ্ন, ৬ মে, ২০১৮

1525614775.jpg

কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এ.কে.এম আমিনুর রহমান ভূঞাঁ মুকুল স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় সভাকক্ষে এ দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ডাঃ আ.ন.ম নৌশাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম বদরুদ্দোজা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান আরিফ, কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, প্রক্টর রিয়াদ আহমেদ তুষার, লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ নুরুল আমিন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মনিশ সরকার, আইন বিভাগের প্রভাষক মোস্তফা মোশাররফ হোসেন, সহকারী জনসংযোগ কর্মকর্তা তোফায়েল আহমেদ। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, এড. নজরুল ইসলাম জুয়েল প্রমুখ। 

স্মরণ সভায় মরহুম আমিনুর রহমান মুকুল এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে স্থানীয় মসজিদের ইমাম মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক বদরুল হুদা সোহেল। 

উল্লেখ্য আমিনুর রহমান ভূঞাঁ মুকুল গত ২মে বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ বিভাগে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিজ্ঞপ্তি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM