সোমবার, ১০ আগস্ট ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক | ৭:২৫ অপরাহ্ন, ২৬ মার্চ, ২০১৮

1522070753.jpg

ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

২৬ মার্চ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা শহীদ বেদিতে ফুল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

সারাদেশে একযোগে শুদ্ধ জাতীয় সংগীত পরিবেশনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে সকাল ৮টায় শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান এ.কে.এম আমিনুর রহমান ভূঞা মুকুল, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ নূরুল আমিন, আইন বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমান সাঈদ, হাসানুল ইসলাম শুভ প্রমুখ।

এছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের হলরুমে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা এড. নাসির উদ্দিন ফারুকী।

এ সময় তিনি মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মৃতিময় ঐতিহাসিক সময় প্রসঙ্গে তিনি আলোচনা করেন। তিনি বর্তমান তরুন সমাজের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে তরুনদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ বদরুল হুদা সোহেল। বিজ্ঞপ্তি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM