ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
নিউজ ডেস্ক | ৪:৩৯ অপরাহ্ন, ১৪ মার্চ, ২০১৮
বর্ণাঢ্য আয়োজনে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এ সময় একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বিশ^বিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ডা. আ ন ম নৌশাদ খান, ট্রাস্টি ভাইস চেয়ারম্যান এ কে এম আমিনুর রহমান ভূঞা মুকুল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান আরিফ, ট্রাস্টি সদস্য এ কে এম বদরুদ্দোজা, এ কে মো. মাহবুবুল আলম, মো. মনিরুল হক প্রমুখ।
এছাড়াবিশ্ববিদ্যালয়ের অন্যান্য ট্রাস্টি সদস্য, সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে বিকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ফানুস ও আতশবাজির আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।

