বেসিক প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি | ১০:৪১ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮

পুরস্কার নিচ্ছে বেসিক প্রি-ক্যাডেট স্কুলের এক শিক্ষার্থী
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বেসিক প্রি-ক্যাডেট স্কুল, আলীনগর এর ৯ম বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধণা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
২৬ ও ২৭ ফেব্রুয়ারি দুদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। বেসিক প্রি-ক্যাডেটের পরিচালক বোরহান উদ্দিনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম মিয়া, থানা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, প্রভাষক মনোয়ার হোসেন পুলক, মাসুদুল ইসলাম রানা সহ আরও অনেকে।
আলোচনায় বক্তারা বেসিক প্রি-ক্যাডেট এর ভূয়সী প্রশংসা করেন ও সহযোগীতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এতে সভাপতিত্ব করেন তমিজ উদ্দিন মোল্লা।


