বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

নিউজ ডেস্ক | ৮:৫৪ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

1519484040.jpg

কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে ‘একুশের চেতনা ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইন অনুষদের ডীন মোঃ রফিকুল আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান একেএম আমিনুর রহমান ভূইয়া মুকুল, লাইব্রেরী সাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ নূরুল আমিন, আইন বিভাগের প্রভাষক সুলতান উদ্দিন প্রধান, মোস্তফা মোশাররফ, মোনতাজ আলী, ইংরেজী বিভাগের প্রভাষক, ফারজানা খানম, রাকিবুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের ইমরান আহমেদ শাকীর, শিক্ষার্থী ফারুকুজ্জামান প্রান্ত, হেদায়েত উল্লাহ শরীফ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক বদরুল হুদা সোহেল। এর আগে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

২১শে ফেব্রুয়ারি বুধবার প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM