রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত: মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতনের আনন্দ মিছিল
আপেল মাহমুদ রাকিব | ২:৫১ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮

মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছে কিশোরগঞ্জের ইটনায় অবস্থিত মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
আজ বুধবার অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক,শিক্ষক মন্ডলী ও সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।

