কটিয়াদী উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সংবর্ধিত
মাহমুদ কামাল, কটিয়াদী, কিশোরগঞ্জ | ২:৪২ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮

পরপর দুইবার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান (শিক্ষা ক্ষেত্রে) নির্বাচিত হওয়ায় কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিনকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার সকালে কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষক সমিতির মাঠে এ গণ সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা শিক্ষা অফিসার ফাইজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সোহরাব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরফদার মো. আক্তার জামিল, কটিয়াদী উপজেলা নিবার্হী অফিসার ইসরাত জাহান কেয়া, জেলা পিটিআই সুপারিনটেনডেন্ট জামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, সাথী বেগম, সহকারি কমিশনার (ভূমি) গোলাম মুর্শেদ খান, কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী প্রমুখ।
অনুষ্ঠানে কটিয়াদী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬৬৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন। আলোচনার পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

