রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত: আবদুল হামিদ কলেজে আনন্দ মিছিল
আপেল মাহমুদ রাকিব | ৯:৫৫ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারি, ২০১৮

মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছে কিশোরগঞ্জের ইটনায় অবস্থিত রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
রোববার অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে কলেজের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী ও সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
পরে বাদ জোহর রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজ জামে মসজিদে মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

