দেওঘর আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
বিশেষ প্রতিনিধি | ১১:৩৭ অপরাহ্ন, ৪ ফেব্রুয়ারি, ২০১৮

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় দেওঘর ইউনিয়ন আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার দেওঘর ইউনিয়ন পরিষদের আয়োজনে দুইদিনব্যাপী এ অনুষ্ঠান সমাপ্ত হয়।
পাউন খেলার মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম মিয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পশ্চিম আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জয়নাল আবেদীন মোল্লাহ। আর সার্বিক তত্ত্বাধানে ছিলেন পাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল ইসলাম রানা।
সমাপনী অনুষ্ঠানে দেওঘর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও প্রাথমিক বিদ্যালয়ের কমিটির সভাপতিগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

