রাষ্ট্রপতি মনোনয়ন: অষ্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের মিষ্টি বিতরণ
শিক্ষা প্রতিবেদক | ১:২২ অপরাহ্ন, ৩ ফেব্রুয়ারি, ২০১৮

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদে মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন দেয়ার আনন্দে মিষ্টি বিতরণ করেছে অষ্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ।
শুক্রবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অষ্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের সদস্যরা মিলিত হয়ে পরস্পরকে মিষ্টিমুখ করায়।
মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-তানভীর আলম জনি, মঞ্জুরুল করিম রাজেস, সজীব হোম রয়, ইসলাম উদ্দিন আকাইদ, শামিম, জনি, তানভীর আহমেদ, সাদ, রামিম আহমেদ, চাঁদনী প্রমুখ।

