ইটনায় মহেশ চন্দ্র শিক্ষা নিকেতনে এসএসসি পরিক্ষার্থীদের সংবর্ধনা
আপেল মাহমুদ রাকিব | ৯:৩৬ অপরাহ্ন, ২৯ জানুয়ারী, ২০১৮

কিশোরগঞ্জের ইটনা উপজেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতনের এসএসসি-২০১৮ ব্যাচের বিদায়ী পরিক্ষার্থীদের সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান খান, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক, ইটনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম, ইটনার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, বাংলাদেশ শিক্ষক সমিতি ইটনা থানা শাখার সভাপতি ফজলুর রহমান প্রমুখ।


1 Comments