বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা জবিতে কিশোরগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের সা.সম্পাদক অষ্টগ্রামের রিয়াদ

জবিতে কিশোরগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের সা.সম্পাদক অষ্টগ্রামের রিয়াদ

শিক্ষা প্রতিবেদক | ২:৪০ অপরাহ্ন, ২৫ জানুয়ারী, ২০১৮

1516869621.jpg
মো: রিয়াদ খান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ (জবি) কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অষ্টগ্রামের কৃতি ছাত্র মো: রিয়াদ খান।

সম্প্রতি গঠিত পরিষদের নির্বাহী কমিটির সভাপতি হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রামিম আহমেদ।

রিয়াদ খানের বাড়ি অষ্টগ্রামের বাহাদুরপুর গ্রামে। তার পিতা মো: নাছিম খান কান্চনপুর হাওর উচ্চ বিদ্যালয় এর ইংরেজী শিক্ষক।

অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন রিয়াদ।

ফিন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের এ সংগঠক ছাত্র স্বপ্ন দেখেন ভবিষ্যতে ভালো কিছু করার। লেখাপড়ার পাশাপাশি তিনি ব্রাইট ফিউচার ইয়াং সোসাইটি নামক একটি সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

1 Comments

Mia Md Safal
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
I am very happy to know about my friend Reyad Khan is the secretary of ‘’ Kishoregong Zila chatro kollan Porishad,,. I hope he will achieve his goal with hard work, honesty & dignity love from his followers. Finally Congratulations my dear

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM