বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা দেওঘর ছাত্র সংসদের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

দেওঘর ছাত্র সংসদের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি | ৯:০২ অপরাহ্ন, ৫ জানুয়ারী, ২০১৮

1515164567.jpg
দেওঘর ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানাধীন দেওঘর ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সাভিয়ানগর বাজারের উত্তর পাশে উন্মুক্ত স্থানে এ সভার আয়োজন করা হয়। 

সভায় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দসহ উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। 

এতে ছাত্র সংসদের সদস্যদের উদ্দেশে উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন উপদেষ্টা-জাহাঙ্গীর আলম, আলাউদ্দিন শাহীন, আজিজুল ইসলাম খসরু, নাজমুল হাসান মিন্টু, আরফান মিয়া, মনোয়ার হোসেন পুলক, মোজাম্মেল খান প্রমুখ।

দেওঘর ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন বাবুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংসদের আহ্বায়ক ইসলাম উদ্দিন আকাঈদ।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM