বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা ঈশা খাঁ ইউনিভার্সিটির ৩দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

ঈশা খাঁ ইউনিভার্সিটির ৩দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

তোফায়েল আহমেদ তুষার, নিজস্ব প্রতিবেদক | ৭:১৫ অপরাহ্ন, ৪ জানুয়ারী, ২০১৮

1515071718.jpg

কিশোরগঞ্জ: ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর বিবিএ প্রোগ্রামের আয়োজনে ৩দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। 

বৃস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা চলচ্চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।

বিবিএ প্রোগ্রামের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান আরিফ, বিবিএ প্রোগ্রামের চেয়ারম্যান ড. মনিশ সরকার, প্রভাষক ইমরান আহমেদ শাকির, প্রভাষক নিবেদিতা দত্ত, প্রভাষক মোঃ সাদ্দাম হোসাইন, জনসংযোগ কর্মকর্তা তোফায়েল আহমেদ তুষার প্রমুখ। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সদস্যবৃন্দ, সকল বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম দিনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আমার বন্ধু রাশেদ, বিশ্ব বরেণ্য চিকিৎসক ইবনে সিনার জীবনীর উপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উল্লেখ্য আগামী ৫ ও ৬ জানুয়ারী প্রতিদিনি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM