দেওঘর ছাত্র সংসদের আহবায়ক হলেন আকাইদ
বিশেষ প্রতিনিধি | ১২:৩৩ অপরাহ্ন, ২০ ডিসেম্বর, ২০১৭

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রদের সংগঠন ‘দেওঘর ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ’-এর আহবায়ক কমিটির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন যথাক্রমে ইসলাম উদ্দিন আকাইদ ও আনোয়ার খান ।
মঙ্গলবার দেওঘর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কমিটি গঠন করা হয়। এতে অংশগ্রহণ করেন উপদেষ্টা শেখ জাহাঙ্গীর আলম, আলাউদ্দিন শাহিন, নাজমুল হাসান মিন্টু, আজিজুল ইসলাম খসরু, আরফান মিয়া, মাসুদুল ইসলাম রানা, জাকির হোসেন ও মনোয়ার হোসেন পুলক।
সংগঠনের উপদেষ্টা কমিটির মিটিং-এ পূর্বতন মেয়াদ উত্তীর্ণ কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের সিনিয়র উপদেষ্টা এসএম ফরহাদ, আব্দুল জব্বার, মোশাররফ চৌধুরী, ডাঃ নাজমুল হাসান সোহেল, হেলিম সরকার রাসেল, হাসনাত লালন এতে সদয় সম্মতি প্রদান করেন।
উল্লেখ্য, ‘দেওঘর ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ’ একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।
নতুন আহ্বায়ক কমিটির মেয়াদ আগামি ঈদুল ফিতর পর্যন্ত। ৩টি লক্ষ্যে তারা কাজ করবে। সেগুলি হল-নতুন সদস্য অন্তর্ভুক্তি,আগামি ঈদে পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠন।
সিনিয়র উপদেষ্টা এসএম ফরহাদ ও হেলিম সরকার রাসেল নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সকল ধরণের সহায়তার প্রতিশ্রæতি দিয়েছেন।
২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেনঃ আহ্বায়ক-ইসলাম উদ্দিন আকাইদ (জবি), সি.যুগ্ম আহ্বায়ক আনোয়ার খান (জাবি), যুগ্ম আহবায়কবৃন্দ-নুরুল আমিন (জাবি)- ইখতিয়ার হাসান হিমেল (জাবি), মইনুল খোকা (জাবি), রোমান রেজা (জাবি), বাহাউদ্দিন বাবু (আশা বি.), আলমগীর হোসেন (কুবি), সোহেল আফ্রিদি (শাবি), খন্দকার আবু সুফিয়ান (জাবি), উমর ফারুক (ঢাবি), মৌরিন আক্তার মর্জিনা (চবি), রেজাউল বাহার রাজ (জাবি), সাজন খান (জাবি), জুম্মন ইসলাম (জাবি), সালমান শাহ (জাবি), সদস্যবৃন্দ- নজরুল ইসলাম (জাবি), নুরুল আমিন সাইফ (জাবি), সাইফুল্লাহ সাদি (জাবি), রফিক আহমেদ (জাবি), মীর্জা সজীব (জাবি), মাজহারুল খন্দকার (জাবি) এবং আফরোজা মুসলিম জ্যোতি (জাবি)।


1 Comments