মহান বিজয় দিবসে বাকসুর শ্রদ্ধাঞ্জলি
বিশেষ প্রতিনিধি | ১০:৩৫ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর, ২০১৭

বাকসুর শ্রদ্ধাঞ্জলি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাংগালপাড়া বিশ্ববিদ্যালয়-মহাবিদ্যালয় ছাত্র সংসদ (বাকসু)।
এ উপলক্ষ্যে শনিবার সকালে বাকসুর পক্ষ থেকে পুষ্প অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আয়োজন করা হয় আনন্দ র্যালী ও সংক্ষিপ্ত আলোচনার।
এতে উপস্থিত ছিলেন, বাকসু'র বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন এবং বাকসু'র সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

