বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা মিলাদুন্নবী উপলক্ষ্যে ঈশা খাঁ ভার্সিটির আলোচনা ও দোয়া মাহফিল

মিলাদুন্নবী উপলক্ষ্যে ঈশা খাঁ ভার্সিটির আলোচনা ও দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি | ৫:৪৬ অপরাহ্ন, ৩ ডিসেম্বর, ২০১৭

1512301596.jpg

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে মহনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্মের উপর ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা, কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান আরিফ, বিশ্ববিদ্যালয় প্রক্টর রিয়াদ আহাম্মদ তুষার, লাইব্রেরী সাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, আইন অনুষদের চেয়ারম্যান মহসিন খান, বিবিএ প্রোগ্রামের চেয়ারম্যান ড. মানিশ সরকার প্রমুখ। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সকল সদস্য, সকল অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা ও দোয়া মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্মের উপর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দিক নির্দেশনামূলক আলোচনা করেন। 

মহানবীর জীবন আদর্শকে কাজে লাগিয়ে সবাইকে কাজ করার জন্য আহ্বান জানান তিনি । 

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন স্থানীয় বাইতুল ঈমান মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ ঈসমাইল। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের চেয়ারম্যান মোঃ আল মুরসালিন সম্রাট।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM