বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা নুজহাত আলীমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে অষ্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ

নুজহাত আলীমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে অষ্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ

বিশেষ প্রতিনিধি | ১:২৪ অপরাহ্ন, ২৭ নভেম্বর, ২০১৭

1511767489.jpg

কিশোরগঞ্জের অষ্টগ্রামের কৃতি সন্তান শহীদ বুদ্ধিজীবী ডাঃ আলীম চৌধুরীর কন্যা ডাঃ নুজহাত আলীম চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে  অষ্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ।

রোববার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত দীন মোহাম্মদ চক্ষু হাসপাতালে নুজহাত আলীম চৌধুরীর চেম্বারে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এলাকার ছাত্রদের জানানো শুভেচ্ছায় নুজহাত আবেগ-আপ্লুত হয়ে পড়েন এবং খুশি হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় তিনি জানান ছাত্রকল্যাণ পরিষদের সহযোগিতায় অষ্টগ্রামে একটি মেডিকেল ক্যাম্প করতে চান।ছাত্রকল্যাণ পরিষদের সদস্যরা তাতে সানন্দে রাজি হয়।

অষ্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের প্রতিনিধি ইসলাম উদ্দিন আকাইদ, তানভীর আহমেদ, রামিম আহমেদ, জাকির হোসেন, রোচি, জামি এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডাঃ নুজহাত আলীম চৌধুরী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। তাঁর বাবা শহীদ বুদ্ধিজীবী ডাঃ আলীম চৌধুরীর বাড়ি অষ্টগ্রামের আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে। ১৯৭১ সালে মুুক্তিযুদ্ধের শেষ সময়ে ১৪ ডিসেম্বর পাক-হানাদার বাহিনীর এদেশীয় দোসর রাজাকার-আলবদররা তাঁকে ধরে নিয়ে হত্যা করে। 

1 Comments

Md.Shah jahan Mia
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
আল্লাহ তায়ালা তাকে নেক হায়াত দান করুন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM