হক সাহেব উচ্চ বিদ্যালয় কমিটিতে নির্বাচিত হলেন যারা
ক্যাম্পাস ডেস্ক | ১১:৩৫ পূর্বাহ্ন, ১১ এপ্রিল, ২০১৯

ক্যাম্পাস ডেস্ক: কিশোরগঞ্জের অষ্টগ্রামের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হক সাহেব উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (ম্যানেজিং কমিটি) নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবকদের ভোটে প্রথম হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। তিনি পেয়েছেন মোট ৩৬১ ভোট। ৩৩১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. মাসুক হেলালী। ৩১৫ ও ৩০৩ ভোট পেয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থান লাভ করেছেন যথাক্রমে মো. মঈন উদ্দিন ও মো. মোসলেহ উদ্দিন। নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

