রবিবার, ৯ আগস্ট ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ববি, হল ছাড়ার নির্দেশ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ববি, হল ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক | ১১:৪০ পূর্বাহ্ন, ২৮ মার্চ, ২০১৯

1553751610.jpg

নিউজ ডেস্ক: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হওয়া আন্দোলনকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আজ বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হাসিনুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেয়া হয়।

নোটিশে বলা হয়, ২৬ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে উদ্ভুত ঘটনার প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে উপাচার্যকে প্রদত্ত ক্ষমতাবলে আগামী ২৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ক্লাস, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো এবং একইসঙ্গে সকল হলের আবাসিক শিক্ষার্থীদের বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোই এবং এর প্রতিবাদ করায় উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলার অভিযোগ এনে বুধবার দিনভর প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

সূত্র: জাগোনিউজ 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM