বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা বেরোবি শিক্ষকদের বিএনসিসি কার্যালয় পরিদর্শন

বেরোবি শিক্ষকদের বিএনসিসি কার্যালয় পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক | ২:০০ অপরাহ্ন, ১৮ মার্চ, ২০১৯

1552896007.jpg

নিজস্ব প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষকগণ ফাউন্ডেশন কোর্সের অংশ হিসেবে সোমবার সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কার্যালয় পরিদর্শন করেন। 

এ সময় বিএসিসির পরিচালক (প্রশিক্ষণ) লে. কর্ণেল নওশাদ বিএনসিসির কার্যক্রম সম্পর্কে শিক্ষকদের অবহিত করেন।

বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বাতেন বিএনসিসি'র দেশসেবা কার্যক্রমের প্রশংসা করে বেরোবিয়ানদের যোগদানের আহবান জানান।

তিনি বেরোবি'র শিক্ষকদের জন্য আয়োজিত ফাউন্ডেশন কোর্সের ভূয়সী প্রশংসা করেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও, বেরোবির উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক লে. কর্ণেল (অব) মনোয়ারুল ইসলাম, মহাপরিচালক (সমন্বয়) মেজর হামিদ, উপ- পরিচালক(প্রশিক্ষন ও নিয়োগ) মেজর মুন্সী মোঃ মোকাররামুল বাসিত, কোর্স সমন্বয়ক মোসা. ইমরানা বারী এ সময় উপস্থিত ছিলেন।

পরে বিএনসিসির আর্কাইভ পরিদর্শন করেন তারা। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM