অষ্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজে চাকরীর সুযোগ
শিক্ষা প্রতিবেদক | ১০:৫৫ পূর্বাহ্ন, ২ মার্চ, ২০১৯

শিক্ষা প্রতিবেদক: কিশোরগঞ্জের অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রি কলেজে ইংরেজি ও তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ের দুইজন চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ কলেজের অফিস ও এই নম্বরে ০১৭১৫-৪২৬৮৩৩ যোগাযোগ করার জন্য বলা হয়েছে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা স্বাপেক্ষে নির্ধারণ করা হবে। কলেজের অধ্যক্ষ মো. মোজতাবা আরিফ খাঁন ভাটির রানিকে জানান, যে দুইজন চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হবে, তারা ন্যুনতম দুই বছর চাকরির সুযোগ পাবেন। যোগ্যতাসম্পন্ন ও আগ্রহী প্রার্থীদের তিনি জরুরী ভিত্তিতে যোগাযোগ করার কথা বলেছেন।

