মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা "সম্প্রীতির জন্য বিতর্ক" অনুষ্ঠিত

"সম্প্রীতির জন্য বিতর্ক" অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | ১০:৫৮ অপরাহ্ন, ৯ ফেব্রুয়ারি, ২০১৯

1549731498.jpg

নিউজ ডেস্ক: বাংলাদেশের যুব সমাজকে দেশাত্মবোধের চেতনায় উজ্জ্বীবিত করতে এবং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষায় তাদেরকে সৃজনশীল ও গঠনমূলক কাজের সাথে যুক্ত করার মধ্য দিয়ে তাদেরকে আরো সহিষ্ণুু ও সংগঠিত করে সমাজের সর্বস্তরে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ডিবেট ফর হিউম্যানিটি (ডিএফএইচ) এর তত্ত্বাবধায়নে শনিবার রাজধানী ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত হয়েছে "সম্প্রীতির জন্য বিতর্ক", যা মানুষের জন্য ফাউন্ডেশন-এর অন্তর্ভূক্ত সম্প্রীতি প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে।

দিনব্যাপী এ আয়োজনে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ-এর প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজনের উদ্বোধন ঘোষণা করে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা শেফালী বলেন, মেধা-মননের উৎকর্ষতা সাধনে বিতর্কের বিকল্প নেই, আর সম্প্রীতি রক্ষায় বিতার্কিকদের জন্য ডিএফএইচ এর এ আয়োজন দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।

উক্ত আয়োজনে শিক্ষার্থীদের বাংলাদেশকে সম্প্রীতিময় করে তুলতে তাদের চিন্তা-ভাবনা সকলের সামনে তুলে ধরেন। দিনশেষে আয়োজনের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্র'র নির্বাহী পরিচালক শীপা হাফিজা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ-এর অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা শেফালী, উক্ত প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আয়েশা আক্তার, মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার শাহজাদী বেগম এবং ডিবেট ফর হিউম্যানিটি (ডিএফএইচ) এর চেয়ারপার্সন মুহাম্মদ শফিকুর রহমান।

চলমান এ আয়োজনের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১২টি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় ৬ মাস ব্যাপী আয়োজন করা হবে অন্তঃ ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ও বিতর্ক কর্মশালা যা ঢাকা, গাজীপুর ও নারায়নগঞ্জ- এ ০৩টি জেলায় বাস্তবায়িত হবে। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM