বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা মানিকগঞ্জের সাত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

মানিকগঞ্জের সাত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

নিউজ ডেস্ক | ১১:১৬ অপরাহ্ন, ৭ ফেব্রুয়ারি, ২০১৯

1549559816.jpg

নিউজ ডেস্ক: অনুপস্থিতির কারণে মানিকগঞ্জের সাতটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এম.পি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার প্রাথমিক শিক্ষকদের জন্য প্রাথমিক স্কুলের অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে।

শিক্ষকরা যেন শ্রেণিকক্ষে উপস্থিত থেকে পাঠদান নিশ্চিত করেন সে ব্যাপারে কঠোর নির্দেশ প্রদান করেন তিনি।

তিনি আরো বলেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে অফিস সহকারী দেবার প্রক্রিয়া নিয়ে কাজ চলছে।

এছাড়াও শিক্ষকদের পদোন্নতিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাননীয় প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেবার জন্য অনুষ্ঠানটি আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সরকারের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM