আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের বিদায় ও বরণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি | ১২:১৫ পূর্বাহ্ন, ২৯ জানুয়ারী, ২০১৯

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বদরুজ্জামান ভূঁইয়া (কাঞ্চন)।
তাঁর বাবা প্রয়াত মাইন উদ্দিন ভূইয়া এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। পরে তিনি তাঁর পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফজলুল করিম বাদলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার মো. মাসুদুজ্জামান ভূঁইয়া এবং ব্যবসায়ী ও রাজনীতিবীদ মনিরুজ্জামান ভূঁইয়া (লিটন) ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।

