বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ সৌদি আরব থেকে ফিরলেন আরো ৮০ নির্যাতিত নারী

সৌদি আরব থেকে ফিরলেন আরো ৮০ নির্যাতিত নারী

নিউজ ডেস্ক | ১২:০৪ অপরাহ্ন, ২১ জানুয়ারী, ২০১৯

1548050649.jpg

নিউজ ডেস্ক: নির্যাতনের শিকার হয়ে আরো ৮০ নারী সৌদি আরব থেকে দেশে ফিরলেন। রবিবার রাতে এয়ার এ্যারাবিয়ার এ৯-৫১৫ নম্বর ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারা।

নির্যাতিতরা সৌদি আরবের রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্পে ছিলেন। নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেয় ওই ক্যাম্পে।

এ সকল নারীদের পারিবারিক সূত্রে জানা গেছে, তারা বিভিন্ন সময় কর্মসংস্থানের খোঁজে সৌদি আরবে পাড়ি জমান। কিন্তু অমানুষিক নির্যাতনের তোপে দেশে ফিরলেন।

এর আগে গত ৮-১৩ জানুয়ারি সৌদি আরব থেকে ৩২৪ নারী দেশে ফিরেছেন।

সূত্র: কালের কন্ঠ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM