সিএসও’র কৌশলগত কর্মসূচী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফিচার সম্পাদক | ১১:৪৯ অপরাহ্ন, ৩ ডিসেম্বর, ২০১৮

ফিচার সম্পাদক: কয়েকটি সিভিল স্যোসাইটি অরগানাইজেশনস (সিএসও)’র সমন্বয়ে কৌশলগত কর্মসূচী বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর মিরপুরে ইউসেপ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমব্যাটিং সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন (সিসিএসইসি) এ আয়োজনে এ কর্মশালায় বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ), স্ট্রিট চিলড্রেন এক্টিভিস্ট নেটওয়ার্ক (এসসিএএন), সেক্স ওয়ার্কারস নেটওয়ার্কস অব বাংলাদেশ (এসডব্লিউএনওবি) ও ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) অংশগ্রহণ করে। স্যোশাল এন্ড ইকোনমিক এনহেন্সমেন্ট প্রোগ্রাম (এসইইপি) এর নির্বাহী পরিচালক তহমিনা জেসমিন মিতা এ কর্মশালার উদ্বোধন করেন। টিডিএইচ নেদারল্যান্ড এর শিশু সুরক্ষা বিশেষজ্ঞ ইহসানুল হক, ব্রেকিং দ্যা সাইলেন্স এর নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা এবং ঢাকা জেলা সমাজকল্যাণ কর্মকতা রাশিদা বেগম বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন। কর্মশালায় শিশু প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন।

