বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ তাবলিগের দু’পক্ষে সংঘর্ষ, উত্তরা-মহাখালী যানবাহন চলাচল বন্ধ

তাবলিগের দু’পক্ষে সংঘর্ষ, উত্তরা-মহাখালী যানবাহন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক | ১১:১৫ পূর্বাহ্ন, ১ ডিসেম্বর, ২০১৮

1543641313.jpg

নিউজ ডেস্ক: তাবলিগ জামাতের দু’পক্ষের সমর্থকদের মধ্যে আজ সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে রাজধানীর মহাখালী থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়।

আজ শনিবার সকাল ৮টার দিকে বিমানবন্দর সংযোগ সড়কে তাবলিগ জামাতের মাওলানা সাদ ও তাঁর প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা ইউএনবিকে বলেছেন আবদুল্লাহপুর জোনের ট্রাফিক পরিদর্শক আসাদ।

পুলিশ জানিয়েছে, এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই কারণে উত্তরা থেকে মহাখালী পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গত কয়েকদিন ধরেই মাওলানা সাদের প্রতিপক্ষের লোকজন টঙ্গীর তুরাগ তীরের ইজতেমার ময়দানে অবস্থান নেন। আজ সকালে মাওলানা সাদের সমর্থকরা ময়দানে প্রবেশ করতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।

গত বছর বিশ্ব ইজতেমার সময় থেকেই দুই পক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে থাকে। এর জের ধরে গত এপ্রিলে তাবলিগ জামাতের প্রধান কেন্দ্র রাজধানীর কাকরাইল মসজিদে একপক্ষ আরেকপক্ষকে আটকেও রাখে। তখন সরকার দুই পক্ষকে নিবৃত্ত করতে বৈঠকও করে। টঙ্গীতে বিশ্বের বড় ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM