বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ পরীক্ষা চলাকালে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীর সন্তান প্রসব

পরীক্ষা চলাকালে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীর সন্তান প্রসব

নিউজ ডেস্ক | ১১:১৯ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর, ২০১৮

1543209560.jpg

নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) চলাকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি কেন্দ্রে সন্তানের জন্ম দিয়েছে এক পরীক্ষার্থী। 

গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় গণিত পরীক্ষা চলাবস্থায় বাঁশখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষা চলাকালে ওই কিশোরীর পেটে ব্যথা শুরু হলে তাকে পরীক্ষার হল থেকে পাশের রুমে নেওয়া হয়। খবর পেয়ে শিক্ষকরা বাঁশখালী হাসপাতালে খবর দিলে কর্তব্যরত নার্সিং ইনচার্জ শাহানা আক্তার ওই ছাত্রীর সন্তান প্রসব করান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী হাসপাতালের গাইনি ওয়ার্ডের ইনচার্জ নাহিদা আক্তার জানান, সন্তান ও মাকে স্কুল থেকে হাসপাতালে আনা হয়েছে।

বর্তমানে কিশোরী মা ও তার নবজাতক সন্তান সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, নিজাম উদ্দিন নামে ভিকটিমের দূরসম্পর্কের এক চাচা তার সহযোগীদের নিয়ে ১০ মাস আগে ওই কিশোরীকে ধর্ষণ করে। কিন্তু বিষয়টি ওই কিশোরী কাউকে জানায়নি। শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা ভেবেছিল, তার টিউমার হয়েছিল।

এদিকে, বিকেলে নিজাম হাসপাতালে গিয়ে নিজেকে ওই শিশুর বাবা বলে দাবি করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।

সন্তান প্রসবকারী কিশোরী ছাত্রীটি পূর্ব জলদী ভিলেজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং বাঁশখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) চলাকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি কেন্দ্রে সন্তানের জন্ম দিয়েছে এক পরীক্ষার্থী। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় গণিত পরীক্ষা চলাবস্থায় বাঁশখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষা চলাকালে ওই কিশোরীর পেটে ব্যথা শুরু হলে তাকে পরীক্ষার হল থেকে পাশের রুমে নেওয়া হয়। খবর পেয়ে শিক্ষকরা বাঁশখালী হাসপাতালে খবর দিলে কর্তব্যরত নার্সিং ইনচার্জ শাহানা আক্তার ওই ছাত্রীর সন্তান প্রসব করান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী হাসপাতালের গাইনি ওয়ার্ডের ইনচার্জ নাহিদা আক্তার জানান, সন্তান ও মাকে স্কুল থেকে হাসপাতালে আনা হয়েছে।

বর্তমানে কিশোরী মা ও তার নবজাতক সন্তান সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, নিজাম উদ্দিন নামে ভিকটিমের দূরসম্পর্কের এক চাচা তার সহযোগীদের নিয়ে ১০ মাস আগে ওই কিশোরীকে ধর্ষণ করে। কিন্তু বিষয়টি ওই কিশোরী কাউকে জানায়নি। শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা ভেবেছিল, তার টিউমার হয়েছিল।

এদিকে, বিকেলে নিজাম হাসপাতালে গিয়ে নিজেকে ওই শিশুর বাবা বলে দাবি করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।

সন্তান প্রসবকারী কিশোরী ছাত্রীটি পূর্ব জলদী ভিলেজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং বাঁশখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সূত্র: এনটিভি

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM