বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | ২:২৬ অপরাহ্ন, ২১ নভেম্বর, ২০১৮

1542788803.jpg

নিউজ ডেস্ক: আজ নানা আয়োজনে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিনটি উপলক্ষে আজ বুধবার দুপুরে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান।

আজ দুপুর ১২টার দিকে বঙ্গভবনে যান তিনবাহিনীর প্রধানরা। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। তিন বাহিনী প্রধানরা এ সময় নিজ নিজ বাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্যকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন বাহিনীর কৌশলগত উন্নয়নসহ সার্বিক উন্নয়ন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সূত্র: কালের কন্ঠ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM