৩০ ডিসেম্বর ভোট
নিউজ ডেস্ক | ১:১৭ অপরাহ্ন, ১২ নভেম্বর, ২০১৮

নিউজ ডেস্ক : ভোট এক সপ্তাহ পিছিয়ে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, “আমরা তফসিল পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছি। ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।”

