বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ প্রেমিককে বেঁধে ৩ লাখ টাকা নিয়ে গেল প্রেমিকা, গ্রেফতার ২

প্রেমিককে বেঁধে ৩ লাখ টাকা নিয়ে গেল প্রেমিকা, গ্রেফতার ২

নিউজ ডেস্ক | ২:১৬ পূর্বাহ্ন, ১২ নভেম্বর, ২০১৮

1541967376.jpg

নিউজ ডেস্ক: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীকে বেঁধে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধর করে নগদ তিন লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন কথিত প্রেমিকা।

এ ঘটনায় কথিত প্রেমিকা শিল্পী বেগম (২৫) ও তার সহযোগী ইকবালকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মারধরের শিকার ব্যবসায়ী জাকির হোসেন বাদী হয়ে শনিবার রাতে ৯ জনকে আসামি করে এ ঘটনায় মামলা করেন।

মামলার পর শনিবার উপজেলার সাফা বন্দর থেকে অভিযুক্ত সহযোগী ইকবালকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের নানা বাড়ি থেকে শিল্পী আক্তারকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানা পুলিশের ওসি এম আর শওকত হোসেন বলেন, গ্রেফতারকৃতদের রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতাকৃত ইকবাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেইসঙ্গে কথিত প্রেমিকা শিল্পী আক্তার টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করেছেন।

সূত্র: জাগোনিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM