খালেদা জিয়ার উপদেষ্টার ৭ বছরের দণ্ড
১২:৫৭ অপরাহ্ন, ২৫ অক্টোবর, ২০১৭
দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানের ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বাজেয়াপ্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বুধবার যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন।
প্রসঙ্গত, জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন প্রায় ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে ২০০৮ সালের ১৪ ডিসেম্বর মামলাটি করা হয়।

