বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ জেএসসি পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে ঢুকতে হবে কেন্দ্রে

জেএসসি পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে ঢুকতে হবে কেন্দ্রে

১১:৪০ অপরাহ্ন, ২৪ অক্টোবর, ২০১৭

chahida-news-1508866846.jpg

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীদের। জেএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মনিটরিং সেলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

‘৩০ মিনিট আগে যেসব পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না তাদের আর কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না’ এমন সিদ্ধান্তও নেওয়া হয় বৈঠকে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী বলেন, সভায় জেএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশ্নপত্র পাশের গুজব ছড়ানো রোধ, ফেসবুকে প্রশ্ন সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়। 

এ ছাড়া প্রশ্নপত্র মুদ্রণ, বিতরণ, সংরক্ষণ ও পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) চালু থাকবে। পরীক্ষায় কোনো অনিয়ম বা প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।  পরীক্ষা সংক্রান্ত একটি কন্ট্রোল রুম চালু থাকবে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার সব শিক্ষার্থীকে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার হলে ঢুকতে হবে। সব শিক্ষার্থী পরীক্ষার হলে ঢোকার পর প্রশ্নপত্র খোলা হবে। তিনি বলেন, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক বা কোনো ব্যক্তি কোনো মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। শুধু পরীক্ষা কেন্দ্রের সচিব যোগাযোগের জন্য একটি সাধারণ ফোন সঙ্গে রাখতে পারবেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM