বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ গ্রামীণফোনে নতুন এমপ্লয়ীজ ইউনিয়ন জিইইউজিপি

গ্রামীণফোনে নতুন এমপ্লয়ীজ ইউনিয়ন জিইইউজিপি

নিউজ ডেস্ক | ৬:৩১ অপরাহ্ন, ৪ মার্চ, ২০১৮

1520166701.jpg

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে নতুন করে জেনারেল এমপ্লয়ীজ ইউনিয়ন গ্রামীণফোন (জিইইউজিপি) নামে আরও একটি নতুন ট্রেড ইউনিয়নের আবেদন করা হয়েছে।

সম্প্রতি গ্রামীণফোন লিমিটেডে কর্মরত প্রকৃত শ্রমিক-কর্মচারীদের নিয়ে গঠিত ‘জিইইউজিপি’ নামে একটি ট্রেড ইউনিয়নের আবেদন করা হয়।

শ্রম মহাপরিচালকের বরাবর এই আবেদন জমা দেওয়া হয়। টেলিকমে কর্মরত শ্রমিক-কর্মচারিদের চাকরি নিরাপত্তা, সঠিক কর্মপরিবেশের নিশ্চয়তা, ব্যবসার প্রবৃদ্ধি এবং চাকরিজীবীদের সার্বিক কল্যাণে কাজ করবে এই ট্রেড ইউনিয়ন।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ২৯ সদস্যের কেন্দ্রীয় কমিটি সর্বোচ্চ নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের করবে কার্যনির্বাহী পরিষদ। জিইইউজিপি'র কেন্দ্রীয় কমিটি এবং কার্যনির্বাহী পরিষদের সবাই গ্রামীণফোনে কর্মরত। জিইউজিপিতে কোন চাকুরিচ্যুত কেউ সদস্য নেই। অরাজনৈতিক এবং এনজিও প্রভাবমুক্ত থাকবার প্রত্যয়ে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে আগামী দিনে কোম্পানিতে কর্মরত সকলের কল্যাণে জিইইউজিপি সক্রিয় কর্মসূচী দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

২৬ জানুয়ারি, ২০১৮ হোটেল রহমানিয়ায় আহম্মদ মঞ্জুরুদ্দৌলার সভাপতিত্বে এবং মীর ইফতিয়ার হোসেন ইফতির সঞ্চালনায় এই সভা পরিচালিত হয়। উক্ত সভায় উপস্থিত সদস্যরা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, টেলিকমে কর্মরত চাকুরিজীবীরা বহুমূখী চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষত প্রযুক্তি পরিবর্তনের অভিঘাতে চাকুরির অনিশ্চয়তা এবং চাকুরির ধরণের পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। শ্রমঘন বাংলাদেশের চাকুরির ক্ষেত্রে অনিশ্চয়তা কোনভাবেই কাম্য নয় তাই “জেনারেল এমপ্লয়ীজ ইউনিয়ন গ্রামীণফোন( জিইইউজিপি)” কর্মরত চাকুরিজীবীদের চাকুরির নিশ্চয়তার লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের প্রয়াস চালাবে।

“জেনারেল এমপ্লয়ীজ ইউনিয়ন গ্রামীণফোন( জিইইউজিপি)” নতুন গঠিত ট্রেড ইউনিয়ন হলেও এর নেতৃবৃন্দ নতুন ইউনিয়নিস্ট নয়। দীর্ঘদিন ধরেই কোম্পানির ভিতরে বাহিরে শ্রম অধিকার রক্ষায় সোচ্চার আছেন এই ইউনিয়নের নেতৃবৃন্দ।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM