বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ বিয়ের আশ্বাসে ‘বছরজুড়ে’ ধর্ষণ

বিয়ের আশ্বাসে ‘বছরজুড়ে’ ধর্ষণ

নিউজ ডেস্ক | ১২:০৩ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর, ২০১৭

1513663394.jpg

বিয়ের আশ্বাসে দীর্ঘদিন শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে রাজি না হওয়ায় অবশেষে ধর্ষণের মামলা করলেন এক বিধবা। অভিযোগ- বিয়ের আশ্বাস দিয়ে প্রায় এক বছর যাবৎ বিধবার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন আলী হোসেন (৪৫)।

সর্বশেষ ১৬ ডিসেম্বর শনিবার রাতেও বিয়ে করবেন বলে বিধবাকে ঘরে ডেকে নেন আলী হোসেন। এরপর বিয়ের কোন পরিস্থিতি না দেখে তিনি চলে যেতে চাইলে জোর করে ধর্ষণ করা হয়।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামে। পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা দায়েরের পর ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগে ভিকটিম অভিযোগ করেন, গ্রামের মৃত আফসার আলীর পুত্র আলী হোসেন (৪৫) বিয়ের আশ্বাসে এক বছর ধরে তার সঙ্গে শারিরিক সম্পর্ক করে আসছেন।

মামলার তদন্তকারী অফিসার এসআই সাইফুল ইসলাম জানান, অভিযোগ (মামলা) পাওয়ার পর ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

সূত্র:

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM