বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ মেয়র মহিউদ্দিনের কুলখানি: পদদলিত হয়ে নিহত ১০

মেয়র মহিউদ্দিনের কুলখানি: পদদলিত হয়ে নিহত ১০

নিউজ ডেস্ক | ৪:৩৫ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর, ২০১৭

1513593321.jpg

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পায়ের চাপে পিষ্ট হয়ে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে নগরীর জামালখান রোডের রিমা কনভেনশন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। 

খাবার নেওয়াকে কেন্দ্র করে হুড়োহুড়ির একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ওই কনভেনশন সেন্টারটিতে অমুসলিমদের জন্য কুলখানির আয়োজন করা হয়েছিল। আজ ১৩টি কমিউনিটি সেন্টারসহ মোট ১৪টি স্থানে মহিউদ্দিন চৌধুরীর কুলখানির আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন জানান, এখন পর্যন্ত নয়জনের লাশ হাসপাতালে এসেছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার দিবাগত ভোররাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বন্দরনগরীর এই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM