বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ জেএসসি পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর

জেএসসি পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর

নিউজ ডেস্ক | ১:২১ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর, ২০১৭

1513581669.jpg

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩০ ডিসেম্বর। পাঠ্যপুস্তক উৎসবে সামনে রেখে ফলাফল ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার ডেমরা মাতুয়াল আনন্দ প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের এ সময় ঘোষণা করেন।

উল্লেখ্য, এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত ১ নভেম্বরে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৮ নভেম্বর।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM