'খালেদার জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার'
নিউজ ডেস্ক | ৮:১৮ অপরাহ্ন, ৭ ডিসেম্বর, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া আমাকে কেন ক্ষমা করবে, আমি কি করেছি? বরং উল্টো উনার জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার।
তিনি আরও বলেন, খালেদার বিরুদ্ধে যে মামলা তা আমাদের সরকার দেয়নি। বরং আমার বিরুদ্ধে তো এক ডজন মামলা দিয়েছে। আর যারা মামলা দিয়েছে মঈন উদ্দিন, ফখরুদ্দিন তাদের নিজেদের লোক। মামলায় থেকে তার পলায়নপর নীতি আপনারা তা দেখেছেন। কোর্টে যাওয়া নিয়েও তাণ্ডব হয়েছে। এর আগে আওয়ামী লীগের এমপির গাড়ি ভাঙচুর করেছে, আগুন দিয়েছে।
সদ্য সমাপ্ত কম্বোডিয়া সফর নিয়ে গণভবনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখে হাসিনা এ কথা বলেন।

