রোবট সোফিয়া কথা বলল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে
নিউজ ডেস্ক | ১২:৪৬ অপরাহ্ন, ৬ ডিসেম্বর, ২০১৭

রোবট সোফিয়া
বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে রোবট সোফিয়া। মূলত মানুষের মতো হুবহু কথা বলতে পেরেই আলোচনা হংকংয়ের এই রোবট। বর্তমানে ঢাকায় অবস্থান করছে রোবটটি।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চারদিনব্যাপী 'ডিজিটাল ওয়ার্ল্ড' এর উদ্বোধনী অনুষ্ঠানে রোবট সোফিয়া কথা বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও।
তার কথা শুনে হেসেছেন প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাই। টিভি পর্দায় তার কথা বলা দেখে হেসেছেন শ্রোতা-দর্শকরাও। সে বাংলাদেশ সম্পর্কে কথা বলেছে। বাংলাদেশের ডিজিটালাইজেশন সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছে।


1 Comments