বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ সাবেক ফুটবলার আমিনুল হক আটক

সাবেক ফুটবলার আমিনুল হক আটক

নিউজ ডেস্ক | ৭:০৬ অপরাহ্ন, ৫ ডিসেম্বর, ২০১৭

1512479192.jpg

সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হককে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলের দিকে হাইকোর্টের সামনে থেকে আমিনুলকে আটক করে। 

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাফর আলী জানান, আমিনুলকে আটক করে শাহবাগ থানায় আনা হয়েছে। হাইকোর্টের ফটক থেকে দোয়েল চত্বর পর্যন্ত যাওয়া সড়ক থেকে আমিনুলকে আটক করা হয়।

দেশের ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন আমিনুল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন তিনি। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন তিনি দুর্দান্ত খেলেছেন। ২০১০ সালের দিকে ফুটবলকে বিদায় জানান আমিনুল।

সর্বশেষ ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কমিটিতে তিনি ক্রীড়াবিষয়ক সম্পাদক নির্বাচিত হন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM