বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ ভাতিজার হাত ধরে পালিয়ে গেল চাচি!

ভাতিজার হাত ধরে পালিয়ে গেল চাচি!

নিউজ ডেস্ক | ১০:৪৯ পূর্বাহ্ন, ৩ ডিসেম্বর, ২০১৭

1512276550.jpg

টমটমচালক ভাতিজার হাত ধরে এবার উধাও হয়েছেন এক চাচি। দুই সন্তানের জননী চাচির বয়স ৩৩ বছর। অন্যদিকে ভাতিজা মো. ইলিয়াছের বয়স ২২।

গত সপ্তাহে সিরাজগঞ্জে ফুফুকে নিয়ে ভাতিজা উধাও হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই পার্বত্য খাগড়াছড়ির পানছড়ির আইয়ুব নগর গ্রামে এই ঘটনা ঘটল। স্বামীর জমানো টাকা-পয়সা নিয়ে ভাতিজার হাত ধরে চাচির নিরুদ্দেশ হওয়ার বিষয়টি দুর্গম পানছড়িতে চায়ের টেবিলে ঝড় তুলেছে।

জানা গেছে, পানছড়ির আইয়ুব নগর গ্রামের আবদুল বারেকের ছেলে শাহাদাত হোসেন ১৪ বছর আগে পারিবারিকভাবে মাটিরাঙ্গার মেয়েকে বিয়ে করেন। ১৪ বছরের দাম্পত্য জীবনে তারা দুই সন্তানের জনক-জননী।

প্রায় এক যুগ ধরে শাহাদাত হোসেন চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন। এই সুযোগে স্বামী শাহাদাত হোসেনের আপন বড় ভাই দেলোয়ার হোসেনের ছেলে টমটমচালক ইলিয়াছের সঙ্গে আমেনা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

চাচি-ভাতিজার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে বুধবার সকালের দিকে দুই সন্তানকে নিয়ে ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হন চাচি।

এরপর বুধবার রাত ১২টার দিকে ইলিয়াছের টমটম খাগড়াছড়িতে পাওয়া গেলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।

বন্ধ রয়েছে তাদের দুইজনের মোবাইল নম্বর। ছেলের এমন ঘটনায় ভেঙে পড়েছেন ইলিয়াছের বাবা কৃষক দেলোয়ার হোসেন।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে চট্টগ্রামে কর্মরত স্বামী শাহাদাত হোসেন বলেন, ১৪ বছরের দাম্পত্য জীবনে কোনো কিছুর ঘাটতি ছিল না। আমার ঘরে থাকা প্রায় এক লাখ টাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি এবং স্বর্ণালঙ্কার নিয়ে ভাতিজার হাত ধরে পালিয়েছে আমেনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আমিরুল বশর।

সূত্র: বিডিপ্রতিদিন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM