খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিউজ ডেস্ক | ১:০১ অপরাহ্ন, ৩০ নভেম্বর, ২০১৭

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালতে হাজিরা না দেওয়ায় বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এই পরোয়ানা জারি করেন।
বিএনপি চেয়ারপারসনের আইনজীবী তপন চৌধুরী গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত বক্তব্য এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেয়ার দিন ধার্য ছিল। কিন্তু বাম দলগুলোর ডাকা অর্ধ দিবস হরতালের কারণে নিরাপত্তারজনিত কারণ দেখিয়ে তিনি আদালতে হাজির হননি।

