বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক: দুদু

নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক: দুদু

নিউজ ডেস্ক | ২:৫৬ অপরাহ্ন, ২১ নভেম্বর, ২০১৭

1511254573.jpg

আগামী সংসদ নির্বাচনের আগেই বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল আয়োজিত বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আগামী নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান। সেই ধরনের পরিস্থিতি এই দেশের মানুষ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তৈরি করবে, আমরা এই প্রত্যাশা করি।

তিনি বলেন, তারেক রহমান সরকারের নির্যাতনের স্বীকার। সকল রকম বিধিবিধান ভঙ্গ করে তার উপর নির্মম অত্যার করা হয়েছে। আমি স্পষ্ট ভাষায় আজকের দিনে এখানে বলে যাই, শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা- জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। আসেন না, প্রধানমন্ত্রী আপনি আপনার আসনে নির্বাচন করেন আর তারেক রহমান তার আসনে নির্বাচন করুক। কে কত ভোট পায়, রেফারি থাকবে অন্যজন। আগামী নির্বাচনে এটা আমরা দেখতে চাই। রেফারি হবেন আওয়ামী লীগের সভানেত্রী আর আমাদেরকে নির্বাচন করতে হবে? এমন নির্বাচন বাংলাদেশে আর যদি কেউ স্বপ্নে দেখে থাকেন সেটি হবে না।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM