বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: খালেদা

হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: খালেদা

নিউজ ডেস্ক | ৭:২৫ অপরাহ্ন, ১২ নভেম্বর, ২০১৭

1510493103.jpg

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি।

বিপ্লব ও সংহতি দিবস উপলেক্ষে রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশে দলটির চেয়ারপারসন এসব কথা বলেন। 

তিনি বলেন, বিএনপি কোনো সংঘাতে যেতে চায় না। সুষ্ঠু রাজনীতি করার মাধ্যমে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়। এজন্য সকল দলকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় বিএনপি।

.

খালেদা জিয়া বলেন, আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারে অধীনে না হলে সে নির্বাচন সুষ্ঠু হবে না। শেখ হাসিনার অধীনে সেটা কখনো সম্ভব নয়। শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি।

তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে হলে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার (বিচারিক ক্ষমতা) দিতে হবে।’

এসময় সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে বিচার বলতে কোনো কিছু নেই। বিচার ব্যবস্থাকে সরকার নিয়ন্ত্রণে নিয়েছে। প্রধান বিচারপতিকে (সুরেন্দ্র কুমার সিনহা) তার পদ থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। সত্য কথা বলায় তাকে বিদায় নিতে হলো।’

আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তুলে তিনি বলেন, ‘গত ১০ বছরে দেশ থেকে সাড়ে ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায়, সেহেতু তারাই এই টাকা পাচার করেছে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘ক্ষমতায় আসার আগে ১০ টাকা কেজি চাল খাওয়াতে চেয়েছিলেন শেখ হাসিনা। আমি জানতে চাই- ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে এখন কেন ৭০ টাকায় জনগণকে চাল খাওয়ানো হচ্ছে।’

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM