৭ মার্চ জাতির মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | ৬:২১ অপরাহ্ন, ১২ নভেম্বর, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ মার্চ হলো জাতির মূল চালিকাশক্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে গেরিলা যুদ্ধের দিক-নির্দেশনাসহ অর্থনৈতিক মুক্তির আহ্বান জানিয়েছিলেন।
যে ভাষণ আজ বিশ্ব স্বীকৃত। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার নবদ্বার উম্মোচন করেছে- যা বিশ্বব্যাপী আজ সমাদৃত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

