বুধবার, ৬ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ সোহরাওয়াদী উদ্যানে বিএনপির জনসভা শুরু

সোহরাওয়াদী উদ্যানে বিএনপির জনসভা শুরু

নিউজ ডেস্ক | ৪:১০ অপরাহ্ন, ১২ নভেম্বর, ২০১৭

1510481452.jpg

রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে বিএনপির জনসভা শুরু হয়েছে। 

আজ রবিবার দুপুর পৌনে ২টায় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিকেলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় জনসভার মঞ্চে এখন দলটির মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতারা বক্তব্য দিচ্ছেন। 

জনসভার প্রথম অংশে থাকছে সাংস্কৃতিক পর্ব। আর মূল পর্বে থাকছে শীর্ষ নেতাদের বক্তব্য। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM